করোনায় পরিবেশ অধিদপ্তরের ডিজি রফিকের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

পরিবেশ অধিদপ্তরের ডিজি ড. এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গতকাল শনিবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইটি) ফরিদ আহমেদ। তিনি জানান, মার্চের শেষ সপ্তাহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রফিক আহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশুনা করে ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন রফিক আহাম্মদ। পরে পিএইচডি ডিগ্রি নেন তিনি। বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি।

এদিকে পরিবেশ অধিদপ্তরের ডিজি রফিক আহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসানসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, এ কে এম রফিক আহাম্মদ একজন সৎ, দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কর্মকর্তা ছিলেন। দেশে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত