সম্প্রতি দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। এ সময় তাকে স্বাগত জানিয়ে পুরো প্রকল্প ঘুরে দেখান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্বাহী পরিচালক (সেলস) এহসানুর রহমান।
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন শেষে দিলীপ কুমার আগারওয়াল বলেন, বাংলাদেশের মধ্যে এটি একটি বেস্ট প্রজেক্ট। আমি যদি এটা না দেখতে পারতাম তবে আমি অনেক কিছু মিস করতাম। এই সিটি মানুষের চাহিদার চেয়েও বেশি কিছু দিচ্ছে।
উল্লেখ্য, ১৩৪ বিঘা জমির ওপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। ৬৩ শতাংশ খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে সাড়ে ছয় কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা।
