স্ত্রী ঝিলিক হত্যার দায় স্বীকার মিশুর

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:১০ এএম

রাজধানীর হাতিরঝিল এলাকায় স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী সাকিব আলম মিশু। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মতে আসামি সাকিব আলম মিশুর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দু’দফায় ৫ দিনের রিমান্ড শেষে মিশু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ফেরদৌস আলম সরকার তা রেকর্ড করার জন্য আবেদন করেন আদালতে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি মিশুর জবানবন্দি রেকর্ড করে।

স্ত্রীকে হত্যা করে হাতিরঝিলে এনে প্রাইভেট কার দুর্ঘটনার নাটক সাজানোর মামলায় স্বামী মিশুকে গত ৪ এপ্রিল ৩ দিন এবং ৮ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ৪ এপ্রিল মিশুর পিতা  জাহাঙ্গীর আলম, মা সাঈদা আলম, ভাই ফাহিম আলম এবং টুকটুকির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামে গৃহবধূকে হত্যা করা হয়। পরে হাতিরঝিলে এনে দুর্ঘটনার নাটক সাজান স্বামী মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত