নবম-দশম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:৩৮ পিএম

দ্বিতীয় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা

বহুনির্বাচনী

১. স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?

ক. আইন                        খ. ধর্ম

গ. সাম্য              ঘ. মূল্যবোধ

২. অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ?

ক. বিপরীতমুখী    খ. সমান্তরাল

গ. সাংঘর্ষিক                    ঘ. অত্যন্ত ঘনিষ্ঠ

৩. কর্তব্যের দাবি কীসের দ্বারা নির্ধারণ করা হয়?

ক. সম্প্রীতির        খ. অধিকারের

গ. স্বাধীনতার       ঘ. নীতিবোধের

৪. দারিদ্র্যকে সাহায্য করা কোন ধরনের কর্তব্য?

ক. সামাজিক        খ. অর্থনৈতিক

গ. নৈতিক                       ঘ. আইনগত

৫. বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা কোন ধরনের কর্তব্য?

ক. সামাজিক        খ. নৈতিক

গ. অর্থনৈতিক      ঘ. আইনগত

৬. সন্তানদের শিক্ষিত করা নাগরিকদের কোন কর্তব্যের অন্তর্ভুক্ত?

ক. রাজনৈতিক     খ. নৈতিক

গ. অর্থনৈতিক      ঘ. আইনগত

৭. রাষ্ট্রের অধিকারের মাধ্যমে কোনটি বিকশিত হয়?

ক. নাগরিক জীবন             খ. সামাজিক জীবন

গ. ধর্মীয় জীবন                ঘ. অর্থনৈতিক জীবন

৮. কার সম্মতি লাভের পর তথ্য অধিকার আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়?

ক. রাষ্ট্রপতির       খ. প্রধানমন্ত্রীর

গ. স্পিকারের       ঘ. প্রধান বিচারপতির

৯. বাংলাদেশে কোনো আইন জাতীয় সংসদ কর্তৃক পাস হওয়ার পর কার সম্মতির

প্রয়োজন হয়?

ক. প্রধানমন্ত্রীর      খ. আইনমন্ত্রীর

গ. স্বরাষ্ট্রমন্ত্রীর      ঘ. রাষ্ট্রপতির

১০. তথ্য অধিকার আইনটি ২০০৯ সালের কত তারিখে প্রণয়ন করা হয়?

ক. ৫ এপ্রিল                    খ. ৪ এপ্রিল

গ. ১ মে                          ঘ. ৩০ জুন

১১. কোন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্যপ্রাপ্তির অধিকারকে কী বলে?

ক. মানবাধিকার    খ. মৌলিক অধিকার

গ. তথ্য অধিকার   ঘ. নৈতিক অধিকার

১২. জনগণের শাসন প্রতিষ্ঠায় কোন আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. ফৌজদারি আইন

খ. তথ্য অধিকার আইন

গ. ভেজালবিরোধী আইন

ঘ. নকলবিরোধী আইন

১৩. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলা হয়?

ক. আইনগত অধিকার

খ. রাজনৈতিক অধিকার

গ. সামাজিক অধিকার

ঘ. জন্মগত অধিকার

১৪. ন্যায্য মজুরি লাভ কোন ধরনের অধিকার?

ক. অর্থনৈতিক      খ. রাজনৈতিক

গ. সামাজিক        ঘ. সাংস্কৃতিক

১৫. শিংজিয়াং একজন চীনা নাগরিক, তিনি অনেক দিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। তিনি কোন অধিকারবঞ্চিত হবেন?

ক. আইনগত        খ. রাজনৈতিক

গ. সামাজিক        ঘ. সাংস্কৃতিক

১৬. সব রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ থাকে না কাদের?

ক. নারীদের                     খ. বিদেশিদের

গ. প্রবীণদের                    ঘ. শিক্ষকদের

১৭. কোন অধিকারটির মাধ্যমে বাংলাদেশের নাগরিক রাজনৈতিক অধিকারপ্রাপ্ত হন?

ক. ভোট প্রদানের অধিকার

খ. পরিবার গঠনের অধিকার

গ. মতামত প্রকাশের অধিকারে

ঘ. স্থায়ীভাবে বসবাসের অধিকার

১৮. কোনটি নাগরিকের সামাজিক অধিকার?

ক. স্থায়ীভাবে বসবাস করার অধিকার

খ. অবকাশ লাভের অধিকার

গ. মতামত প্রকাশের অধিকার

ঘ. সরকারি চাকরি লাভের অধিকার

১৯. একটি রাষ্ট্রে কারা ভোট প্রদান অধিকার ভোগ করতে পারে না?

ক. প্রবাসীরা                    খ. প্রবীণরা

গ. রাজনৈতিক নেতারা       ঘ. বিদেশিরা

২০. পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?

ক. আইনগত        খ. রাজনৈতিক

গ. সামাজিক        ঘ. সাংস্কৃতিক

উত্তর

১. ক, ২. ঘ, ৩. খ, ৪ গ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত