মুভমেন্ট পাস লাগবে না যাদের

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০৩:৪৮ পিএম

করোনা সংক্রমণ রোধে চলাচল ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালসহ জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে। এ ছাড়া ‘মুভমেন্ট পাস’ নিয়ে চলাচল করা যাবে।

তবে কাদের মুভমেন্ট পাস লাগবে, আর কাদের লাগবে না— তা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

পরিপ্রেক্ষিতে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো সেটি জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ১৮ শ্রেণির মানুষের  চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র দেখালে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

চলমান বিধিনিষেধের আওতামুক্ত থাকছেন ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, কভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ, ব্যাংকার, ব্যাংকের অন্যান্য স্টাফ, সাংবাদিক, গণমাধ্যমের ক্যামেরাম্যান, টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী, অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, ডাকসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা এবং বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা।

চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত