‘অভব্য আচরণে’ তিরস্কৃত কোহলি

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১০:০৩ পিএম

আইপিএলে বুধবার রাতে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটিতে আউট হয়ে ফেরার সময় অভব্য আচরণ করেন কোহলি। সীমানা দড়ির বাইরে রাখা ফাঁকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন। যা আচরণবিধি লঙ্ঘন।

এ জন্য তিরস্কার করা হয়েছে কোহলিকে। আইপিএলের আচরণবিধির লেভেল-১ ধারায় তিরস্কৃত করা হয় কোহলিকে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কোহলি লেভেল-১ ধারায় অভিযুক্ত হয়েছেন। এই ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’

কোহলির তিরস্কৃত হওয়া ম্যাচে তার দল বেঙ্গালুরু ৬ রানে ম্যাচ জিতে নেয়। ব্যাট হাতে ২৯ বলে ৪ চারে ৩৩ রান করেন কোহলি। পরবর্তীতে ফিল্ডিংয়ে অধিনায়ক হিসেবে দারুণ করেছেন তিনি। এতে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত