ব্যাংক এশিয়ার ‘স্টুডেন্টস সাপোর্ট লোন’ চালু

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১০:৫৩ পিএম

অনার্স ও মাস্টার্স পর্যায়ে ‘স্টুডেন্টস সাপোর্ট লোন’ (এসএসএল) চালু করেছে ব্যাংক এশিয়া। গত মঙ্গলবার ব্যাংক এশিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়। বিশ^বিদ্যালয়ের বোর্ড রুমে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা চুক্তিতে স্বাক্ষর করেন।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী অনলাইনের মাধ্যমে এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত