র‌্যাংকিংয়ে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২:৫০ এএম

বাংলাদেশ নারী ফুটবল দল সবশেষ ম্যাচ খেলেছিল ২০১৯ সালের মার্চে নেপালের সাফ ফুটবলে। ফলে ১৮ মাস না খেলায় ফিফা র‌্যাংকিংয়ে কোনো অবস্থান ছিল না সাবিনা-মনিকাদের। তবে এবার না খেলেই বাংলাদেশের নাম উঠে এসেছে ফিফা র‌্যাংকিংয়ে। নারী ফুটবলে বাংলাদেশের অবস্থান এখন ১৩৭তম স্থানে।

ফিফা আগের নিয়ম থেকে সরে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো দেশ ৪৮ মাস পর্যন্ত না খেললেও র‌্যাংকিংয়ে জায়গা পাবে। আগে যা আগে ছিল ১৮ মাস। এমন তথ্য জানিয়েছেন ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরন। করোনাভাইরাস পরিস্থিতির কথা ভেবে এমনটি করা হয়েছে। করোনার কারণে অনেক ফুটবল ম্যাচই আয়োজন করা সম্ভব হচ্ছে না। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত