বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে : কাদের

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০১:৫২ এএম

দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপির ভূমিকা কী জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলটি ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে হত্যা ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। পদে পদে বাধা সৃষ্টি করে এখন তারা গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।

গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি তার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা সরকার কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিচার বিভাগএখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

এ দেশের গণতন্ত্রকে হত্যা এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার যে সংগ্রাম তা সর্বস্তরের জনগণের সহযোগিতায় সফল হবে ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘বিএনপি যতই পেছন থেকে দেশের এগিয়ে যাওয়াকে টেনে ধরে রাখতে চায় কিন্তু সফল হবে না, কারণ জনগণ এখন উন্নয়নমুখী।’

‘দেশকে বিএনপিশূন্য করাই নাকি সরকারের লক্ষ্য’, দলটির নেতাদের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি শূন্য করা নয়, সরকার চায় বিএনপি সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করুক।’ বিএনপি ‘সহিংসতা, ষড়যন্ত্র আর অপরাজনীতি ছেড়ে’ জনমানুষের কল্যাণে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপরিণামদর্শী ও জনবিরোধী কর্মসূচির কারণেই বিএনপির রাজনীতি এখন গভীর সাগরে রেডারবিহীন জলযানের মতো। তারা এখন পথহারা পথিক।’

সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কলহ-কোন্দলের বহিঃপ্রকাশ এই মুহূর্তে করোনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। যারা এ ধরনের অপকর্মে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এবং ভয়ংকর করোনার বিরুদ্ধেও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’ ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের দ্বিচারিতা বক্তব্য মানুষের ঘরে অবস্থানকে নিরুৎসাহিত করতে পারে। তাহলে কি বিএনপি চায় না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক?’

অসহায় মানুষের জন্য ইতিমধ্যেই শেখ হাসিনা সরকার প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের স্বার্থে কখন কী করতে হবে তা বঙ্গবন্ধুকন্যা ভালোই বোঝেন আর এজন্যই তিনি আজ দেশের জনগণের আস্থার ঠিকানা ও নির্ভরতার বাতিঘর। অন্যদিকে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে তাদের অসহায়ত্ব নিয়ে রাজনৈতিক বুলি আউড়ে যাচ্ছে।’

ধানমন্ডি প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত