‘বিমান কর্মকর্তা সেজে লাগেজে ইয়াবা দিতেন নূর মোহাম্মদ’

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০২:০৯ এএম

বিমান কর্মকর্তা পরিচয়ে সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজে ইয়াবা দেওয়ার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেসরকারি প্রতিষ্ঠান এ কে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিমানবন্দরের টয়লেটে লুকিয়ে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করে এপিবিএনের সদস্যরা। নূর মোহাম্মদ কুমিল্লার লাকসামের কৃষ্ণপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

বিমানবন্দরের এপিবিএনের কো-অধিনায়ক অতিরিক্ত এসপি আলমগীর হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ১২ মার্চ সাউদিয়া এয়ারের একটি ফ্লাইটে জেদ্দা যান আবুল বাশার। সেখানে লাগেজে ইয়াবা পাওয়ায় দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আবুল বাশারের স্ত্রী রাবেয়া এপিবিএনে অভিযোগ দিলে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত