শাওমির ৩৬০ ডিগ্রি সিকিউরিটি ক্যামেরা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:৫৮ এএম

বাসার নিরাপত্তায় নিত্যপ্রয়োজনীয় গেজেটের মধ্যে সিকিউরিটি ক্যামেরা অন্যতম। বাচ্চা ও বয়োবৃদ্ধ কেউ বাসায় থাকলে তারা কেমন আছেন সেই চিন্তায় অস্থির হয়ে থাকেন বাড়ির বাইরে থাকা সদস্যরা। এসব কথা মাথায় রেখেই চীনের টেক জায়ান্ট শাওমি নিয়ে এসেছে ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম সিকিউরিটি ক্যামেরা। ক্যামেরাটি ওপর-নিচে প্রায় ৯৬ ডিগ্রি ঘুরতে সক্ষম। এই ক্যামেরার বিশেষত্ব হলো, হাই-রেজুলেশন ও ডায়নামিক রেঞ্জের ক্যামেরা সেন্সর। নাইট মুডে অন্য যেকোনো সিকিউরিটি ক্যামেরা লো রেজুলেশনের ছবি দেয়। কিন্তু ইনফ্রারেড নাইট ভিশন ব্যবহার করে বলে এই ক্যামেরা রাতেও চমৎকার রেজুলেশনের ছবি দেয়।

এই ক্যামেরায় মোশন ডিটেক্টর থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আপনাকে নোটিফিকেশন জানাতে সক্ষম। ফোন ইনস্টল করা অ্যাপের মাধ্যমে এই ক্যামেরাটি নিয়ন্ত্রণ করা যায়। ক্যামেরায় থাকা স্পিকারের মাধ্যমে ফোনের ওপাশ থেকে কোনো কথা বলা হলে সেটি তাৎক্ষণিকভাবে শোনা যাবে। ফলে ঘরের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টিতে একটি আলাদা চমক আনবে শাওমির মি হোম সিকিউরিটি ক্যামেরা ৩৬০ ডিগ্রি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত