করোনামুক্ত হয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি। করোনা আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন। গতকাল শনিবার দুপুরে করোনামুক্ত হওয়ার বিষয়টি সাংসদ নিজেই নিশ্চিত করেছেন।
চুমকি বলেন, ‘সংসদ এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে ১৫ এপ্রিল করোনার নমুনা দি। শনিবার ওই নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।’
গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে নিজের শরীরে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে উপজেলাব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ মেহের আফরোজ চুমকি।
