ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০২:২১ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের এক শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার শিশুটির মা বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীর স্বজনদের দাবি, গত শুক্রবার বাড়ির পাশে নদীতে গোসল করতে গেলে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই শিশু।

অভিযোগ সূত্রে জানা যায়, নদীতে গোসল করতে গেলে শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০)। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। কিন্তু বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সব ঘটনা খুলে বলে ভুক্তভোগী ওই শিশু। এরপর ওইদিন রাতেই তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বোয়ালমারী থানার এসআই কাজী রিপন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত