করোনায় আক্রান্ত বিএনপি নেতা আমান হাসপাতালে

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০২:২১ এএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও দেশ রূপান্তরকে জানিয়েছেন মুনির হোসেন।

এদিকে তার ব্যক্তিগত সহকারী মো. উজ্জ্বল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তার সিটি স্ক্যান করা হচ্ছে। সিটি স্ক্যান রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত