বাঁশখালীতে কাজে ফিরেছেন শ্রমিকরা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:৩৫ এএম

কাজে ফিরেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারার বেসরকারি কয়লাবিদ্যুৎ প্রকল্পের শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার পর গতকাল সোমবার কাজে যোগ দিয়েছেন নয় শতাধিক চীনা ও তিন শতাধিক দেশি শ্রমিক। আজ বাকিরা যোগ দেবেন বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্র্তৃপক্ষ। 

দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক মোস্তান বিল্লাহ আদিল বলেন, আমরা শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিয়েছি। তারাও সন্তুষ্টি প্রকাশ করে ইতিমধ্যে তিন শতাধিক দেশি শ্রমিক কাজে যোগদান করেছেন। আজ থেকে সব শ্রমিক কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন।’

বাঁশখালী থানার ওসি সফিউল কবির বলেন, এখন পর্যন্ত হওয়া দুই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত