নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসিফুল হক রাফিকে সভাপতি এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মুশফিকা সুলতানাকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (জেইউমুনা) নতুন কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
২০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রবি শংকর পাল রথী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসাইন ও নুসরাত জাহান মীম, সাংগঠনিক সম্পাদক শাহরীন সিদ্দিকা চৈতী, সহসাংগঠনিক সম্পাদক এবিএম সাব্বির হোসাইন, কোষাধ্যক্ষ সুমাইয়া রোকনী।
এ ছাড়া প্রশাসন সম্পাদক তারিকুল ইসলাম সাগর, পাবলিক রিলেশন্স অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক লামিয়া জুমানা অর্চি, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং সম্পাদক মেরাজ ভুইয়া মুগ্ধ, দক্ষতা উন্নয়ন সম্পাদক তাসনুভা আলম অহনা, মানবসম্পদ সম্পাদক জুবাইর নেওয়াজ, গবেষণা এবং উন্নয়ন সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ডকুমেন্টশন সম্পাদক স্টিভ সালগ্রা রেমা, দপ্তর সম্পাদক ইফতেখার আবদুল্লাহ সাজিদ, কালচারাল অ্যাফেয়ার্স সম্পাদক পূর্বা এলিজাবেথ দ্রং, মিডিয়া অ্যান্ড প্রেস সম্পাদক হাবিবুর রহমান আসিফ, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট সম্পাদক হিমেল সুলতানা এবং ভার্চুয়াল প্রোগ্রাম অ্যান্ড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক হয়েছেন মুজতাহিদ খান ওমর।
