৩৫০০ বছরের পুরোনো মধুপাত্র মিলল আফ্রিকায়

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৩:৩১ পিএম

আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে যে পাত্রে মধু সংগ্রহ করতেন আফ্রিকান অঞ্চলের মানুষেরা তার একটি উদ্ধার করেছেন বিজ্ঞানীরা।

প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, খ্রিস্টপূর্ব আনুমানিক ১৫০০ সাল থেকে এই পাত্র ব্যবহার করা হত।

ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদদের সঙ্গে নিয়ে যৌথভাবে সন্ধান চালিয়ে এই মধুপাত্রের সন্ধান পেয়েছেন জার্মানির গবেষকেরা।

এই মধুপাত্র নক সংস্কৃতির দিকে ইঙ্গিত করে থাকে এমনটাই মনে করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে এই নক সংস্কৃতির জন্ম আফ্রিকা প্রদেশের নাইজেরিয়া দেশে। খ্রিস্টের জন্মের আগে আনুমানিক ১৫০০ শতক থেকে এই সংস্কৃতি আফ্রিকা ও নাইজেরিয়ার বুকে রয়েছে। এই নক সংস্কৃতি আফ্রিকার সাধারণ যুগের  অংশ।

এই যুগ ঐতিহাসিকদের কাছে পরিচিত মূলত প্রাচীন স্থাপত্যের জন্য। সাধারণ যুগের টেরাকোটা শিল্প সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ।

আফ্রিকার ইতিহাস সম্পর্কিত আলোচনায়, এই সন্ধান এক নতুন দিগন্ত খুলে দেবে এমনটা মনে করছেন  অধ্যাপক পিটার ব্রেউইং।

তিনি বলেন, ‘এই মধু তাদের প্রাত্যহিক জীবনযাপন বা খাদ্যের অংশ ছিল, এই কথা ভাবতেই অবাক লাগে। এই সন্ধান আফ্রিকার এক সম্পূর্ণ নতুন দিক সারা বিশ্বের কাছে নিয়ে এসেছে।’

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপকেরা বলছেন, ‘বায়োমলিকিউলার তথ্যসমূহের সঙ্গে নৃতাত্ত্বিক পরীক্ষা ও তথ্যাদির মিশ্রণ প্রমাণ করে যে এই মধুর ব্যবহার হত আজ থেকে ৩৫০০ বছর আগে। আফ্রিকার ইতিহাস চর্চার ক্ষেত্রে এটি একটি লক্ষণীয় বিষয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত