জাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় অনলাইনে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. এনামউল্যা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে ছিলেন ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি জেনিয়াক এবং জাবির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এএ মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত