বরিশালে নমুনা পরীক্ষায় রেকর্ড ৫৭.৫২ শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৯ এএম

বরিশালে করোনা সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে ৫৭ দশমিক ৫২ ভাগ নমুনা করোনা পজিটিভ হয়েছে। গত মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দেওয়া পিপোর্ট থেকে ওই তথ্য পাওয়া গেছে।

মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত সোমবার ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। এতে দেখা যায়, ১৮৬ জনের মধ্যে ১০৭ জন বা ৫৭ দশমিক ৫২ শতাংশের নমুনা পজিটিভ হয়েছে। গত বছরের ৮ মে এখানে পিসিআর ল্যাব চালুর পর এটাই সর্বোচ্চ সংক্রমণ।

এর আগে গত ১৯ এপ্রিলের রিপোর্টে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ ছিল। সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ২৭ ভাগ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত