পুরান ঢাকার আরমানীটোলার আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে একটি টিয়া পাখি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানকার হাজী মুসা ম্যানশন নামে একটি ৬তলা ভবনে লাগা ভয়াবহ আগুনে মৃত্যু হয় চারজনের। আহত হন কমেপক্ষে ৫০ জন।
তবে ওই ভবনের তিনতলা থেকে টিয়া পাখিটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়। পাখিটি খাঁচায় বন্দী এবং পোষ বলে জানায় পায়িার সার্ভিস। তারা সেটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়ে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। ওই ভবনের নিরাপত্তা কর্মীসহ তিনজনের লাশ উদ্ধার করে বডি ব্যাগে সংরক্ষণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মিটফোর্ড হাসপাতালে মারা যান। ভবনের ৩তলায় আটকে পাড়া একটি পোষা টিয়া পাখি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
