স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যাটারি। স্মার্টফোন কেনার ছয় মাস পর থেকে ব্যাটারির স্বাস্থ্য কমতে থাকে। তাই ধীরে ধীরে কমতে থাকে ব্যাকআপ। আপনি কীভাবে ফোন চার্জ করেন তার ওপর ব্যাটারির স্বাস্থ্য নির্ভর করে। নিজের স্মার্টফোনের ব্যাটারির লাইফ বাড়াতে এই পদ্ধতি অনুসরণ করুন
ব্যাটারি চার্জশূন্য হতে দেবেন না : ব্যাটারি ২০ শতাংশের নিচে গেলেই ফোন চার্জ করুন। কখনো ফোন সম্পূর্ণ ডিসচার্জ করবেন না। তার আগেই চার্জ শুরু করুন।
সারা রাত চার্জ করবেন না : কখনোই সারা রাত ধরে ফোন চার্জ করবেন না। আজকাল প্রায় সব ফোনই ৯০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। তাই সারা রাত অতিরিক্ত চার্জ করে ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি করবেন না।
১০০ শতাংশ চার্জ না করলেও চলবে : ফোনের ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখতে ১০০ শতাংশ চার্জ করা বন্ধ করুন। ৯০ শতাংশ চার্জ হলে চার্জ শেষ করুন। এর ফলে ফোন ওভারচার্জ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন।
স্লো চার্জার ব্যবহার করুন : ব্যাটারির স্বাস্থ্যকে বাড়াতে ফাস্ট চার্জের জায়গায় সেøা চার্জার ব্যবহার করুন। এতে স্মার্টফোন চার্জ হতে বেশি সময় লাগলেও আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।
ওয়াইফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন : ওয়াইফাই ও ব্লুটুথ অকারণ ফোনের ব্যাটারি নষ্ট করে। তাই প্রয়োজন ছাড়া ওয়াইফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন।
কম দামের পাওয়ার ব্যাংক নয় : কম দামের পাওয়ার ব্যাংক ব্যবহার করলেও ফোনের ব্যাটারির পাকাপাকি ক্ষতি হতে পারে।
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন : নিয়মিত ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করতে থাকুন। যে অ্যাপ ব্যবহার করেন না সেগুলো ফোন থেকে ডিলিট করুন। এর ফলে ফোনের ব্যাকআপ বাড়বে।
