এশিয়ার সেরাদের ধারেকাছেও নেই জিয়া

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৩:১৬ এএম

গত এসএ গেমসে ভারোত্তোলন থেকে বাংলাদেশকে দ্বিতীয় সোনার পদক এনে দিয়েছিলেন জিয়ারুল ইসলাম। কিন্তু এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৯ প্রতিযোগীর মধ্যে তিনিই হলেন ৯ম। উজবেকিস্তানের তাসখন্দে গতকাল ১০২ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২৩ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪১ কেজি) মিলিয়ে ২৬৪ কেজি তোলেন জিয়ারুল। প্রথম তিন প্রতিযোগীর ওঠানো ওজন ছিল যথাক্রমে ৪০০, ৩৯৬ ও ৩৯০ কেজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত