সিঙ্গাপুর ওপেন অনলাইন শুটিং প্রতিযোগিতায় বাংলাদেশের কেউই পাননি সাফল্যের দেখা। ১০ মিটার এয়ার পিস্তলে এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ হয়েছেন অষ্টম। রিসালাতুল ইসলাম, সৈয়দা আতকিয়া হাসানও নিজেদের ইভেন্টে ভালো করতে পারেননি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুটিংয়ের অনেক বৈশ্বিক প্রতিযোগিতা হচ্ছে অনলাইনে।
×
