২০ হাজার টাকা বাজেটে শাওমির যত ফোন

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০৯:৩১ এএম

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি দেশের মানুষের ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে বেশ কয়েকটি হ্যান্ডসেট বাজারে এনেছে। শাওমি সব শ্রেণিপেশার মানুষকে প্রযুক্তি ব্যবহারের সুফল দিতে বিভিন্ন বাজেটের মধ্যে সেরা সব কনফিগারেশন স্মার্টফোন আনে।

চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও এমন বেশ কিছু হ্যান্ডসেট এনেছে চীনা জায়ান্টটি। যারা মমহামারি কিংবা ঈদকে সামনে রেখে মধ্যম বাজেট বা ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য শাওমির বেশ কয়েকটি ফোন বাজারে আছে। চলুন দেখে নেয়া যাক ফোনগুলো।

রেডমি নোট ১০

দেশের বাজারে সর্বশেষ উন্মোচন করা ফোন রেডমি নোট ১০। বাজেটের মধ্যে যারা ভালো কনফিগারেশনের ফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ হতে পারে এই ডিভাইসটি। ডিভাইসটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের সনির আইএমএক্স৫৮২ সেন্সরের সঙ্গে কোয়াড ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ডিভাইসটির বক্সে আছে ৩৩ ওয়াটের চার্জার। ফোনটির ৪জিবি+৬৪জিবি সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। অন্য সংস্করণ গুলোর দাম ২০ হাজার টাকা রেঞ্জের বেশি।

রেডমি নোট ৯

বাজেটের মধ্যে ফটোগ্রাফি প্রাধান্য পেয়েছে রেডমি নোট ৯ মডেলে। কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এ ছাড়া ফোনের সামনে ৬.৫৩ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লেতে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।

রেডমি নোট ৯ ফোনে ৫০২০ এমএএইচের বিশাল ব্যাটারিকে চার্জ করতে বক্সে দেয়া রয়েছে ২২ ওয়াট এর ফাস্ট চার্জার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটির দুটি সংস্করণ দেশে পাওয়া যাচ্ছে। ৪+৬৪ জিবির দাম ১৮ হাজার ৯৯০ টাকা এবং ৪+১২৮ জিবি ১৯ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯

রেডমি ৯ স্মার্টফোনে বড় আকারের ৬.৫৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে রয়েছে। সুরক্ষার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি রাইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। কোয়াড ক্যামেরার ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১১৮ডিগ্রি এফওভি; ৫ ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

মিডিয়াটেক হেলিও জি৮০ এসওসি প্রসেসরের ফোনটিতে আছে শক্তিশালী ৫০২০ এমএএইচের ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, ফলে গেইম খেলতে খেলতেই চাইলে অল্প সময়ের মধ্যেই চার্জ করে নিতে পারবেন ডিভাইসটি। ৪+৬৪ জিবি সংস্করণের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৩+৩২ জিবির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯ পাওয়ার

রেডমি ৯ পাওয়ার ফোনে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

বড় মাপের ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।  ডিভাইসটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট। গেইমিংয়ের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬১০ এবং ভিভিড গ্রাফিক। ফোনটির ৪+৬৪ জিবির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা, ৪+১২৮ জিবির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা এবং ৬+১২৮জিবি ১৮ হাজার ৯৯৯ টাকা।

রেডমি ৯এ

স্মার্টফোনটিতে আছে ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টা-কোর গেমিং চিপসেট। এআই-অপ্টিমাইজড ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ২+৩২ জিবি স্টোরেজের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

পোকো এম২

মিডিয়াটেকের গেমিং প্রসেসর, হেলিও জি৮০ থাকছে পোকো এম২ স্মার্টফোনে। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। 

ফোনটির ৬+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।

পোকো সি৩

পোকো সি৩ ফোনে রয়েছে ৬.৫৩ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। পিছনে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার একটি ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পোকো সি৩ তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর। ৫০০০ এমএএইচ ব্যাটরির ফোনটি দেশে পাওয়া যাচ্ছে ৩+৩২ জিবি ১১ হাজার ৯৯৯ টাকা এবং ৪+৬৪ জিবি ১২ হাজার ৯৯৯ টাকা।

পোকো এম৩

ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ।

৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটিতে দেয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। বক্সে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে। ফোনটি রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট করে। ফোনটি ৪+৬৪ জিবির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪+১২৮ জিবির দাম ১৬ হাজার ৪৯৯ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত