দ্বিতীয় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা
বহুনির্বাচনী
১. রাজনৈতিক অধিকার কোন ধরনের অধিকার?
ক. আইনগত খ. রাজনৈতিক
গ. সাংস্কৃতিক ঘ. সামাজিক
২. কোন অধিকার ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হয় না?
ক. সামাজিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার ঘ. নৈতিক অধিকার
৩. কোন অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশ নেয়?
ক. তথ্যের অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. নৈতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
৪. অধিকার ভোগের মাধ্যমে নাগরিকের কোনটির বিকাশ ঘটে?
ক. ব্যক্তিত্বের খ. শিক্ষার
গ. মূল্যবোধের ঘ. আচরণের
৫. জীবনধারণের অধিকার কী জাতীয় অধিকার?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. নৈতিক
৬. অধিকার ভোগ করতে হলে প্রয়োজন
i. সঠিক ভোটাধিকার প্রয়োগ
ii. সরকারি কাজে সহযোগিতা করা
iii. অন্যকে পথ চলতে সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. আত্মসংযম একজন নাগরিককে ঊর্ধ্বে রাখে
i. দুর্নীতি
ii. স্বজনপ্রীতি
iii. পক্ষপাতিত্বের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা আছে। তিনি তার কারখানার আয়ের ওপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।
৮. জনাব হাফিজের দায়িত্বটিকে কী বলা যায়?
ক. নৈতিক অধিকার খ. আইনগত অধিকার
গ. নৈতিক কর্তব্য ঘ. আইনগত কর্তব্য
৯. জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সঙ্গে নিচের কোনটি অধিকারটি সম্পর্ক যুক্ত?
ক. রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি
খ. রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা
গ. নাগরিকের সামাজিক অধিকার রক্ষা করা
ঘ. নাগরিকের রাজনৈতিক অধিকার রক্ষা করা
১০. জনাব রাজেকুজ্জামান একজন সুনাগরিক। নিচে তার যে গুণগুলো পরিলক্ষিত হবে
i. বুদ্ধি
ii. বিবেক
iii. আত্মসংযম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ
