জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে অধ্যাপক ডা. গোলাম মোস্তফার চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে ৯০টি কমিউনিটি ভীষণ সেন্টার স্থাপনে বিশেষ অবদান রেখেছেন অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। হাসপাতালটির চক্ষুসেবার মান ভালো হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এখান থেকে চক্ষু চিকিৎসা নিয়েছেন।
