দ্বিতীয় অধ্যায় : লেনদেন
বহুনির্বাচনী
১. মালিকানা স্বত্ব বলতে কী বোঝায়?
ক. মোট সম্পদের ওপর মালিকের দাবি
খ. মোট সম্পদের ওপর দেনাদারের দাবি
গ. মোট সম্পদের ওপর পাওনাদারের দাবি
ঘ. মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি
২. ক্রেডিট নোট তৈরি করেন
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মালিক ঘ. ম্যানেজার
৩. লেনদেন বলতে বোঝায়
ক. দেনা-পাওনা
খ. ডেবিট-ক্রেডিট
গ. ক্রয় ও বিক্রয়
ঘ. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা
৪. সঠিক হিসাব সমীকরণ নিচের কোনটি?
ক. সম্পত্তি=দায়+(মূলধন+আয়-খরচ-উত্তোলন)
খ. সম্পত্তি=দায়+(মূলধন+উত্তোলন-আয়-খরচ)
গ. সম্পত্তি=দায়+স্বত্বাধিকার+মূলধন+খরচ
ঘ. দায়=সম্পত্তি
৫. ‘দায়’ বলতে কী বোঝায়?
ক. মোট সম্পদের ওপর মালিকের দাবি
খ. মোট সম্পদের ওপর দেনাদারের দাবি
গ. মোট সম্পদের ওপর পাওনাদারের দাবি
ঘ. মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি
৬. ‘ধারে ১০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয়’ এই লেনদেনটি হিসাব সমীকরণ কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
ক. কেবলমাত্র A উপাদানের
খ. A এবং L উপাদানের
গ. E এবং L উপাদানের
ঘ. A এবং L উপাদানের
৭. ‘ভিক্ষুককে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ২০ টাকা ভিক্ষা দেওয়া হলো’ এ ঘটনাটি হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটেছে?
ক. A ও L খ. A ও E
গ. L ও E ঘ. পরিবর্তন ঘটবে না
৮. দৃশ্যমান লেনদেন হলো
i. সুনাম ক্রয় ii. মনিহারি ক্রয়
iii. আসবাবপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের হ্রাস ঘটে
ক. E উপকরণের খ. A উপকরণের
গ. L উপকরণের ঘ. A ও E উপকরণের
১০. প্রতিটি লেনদেন জড়িত থাকে
ক. একটি পক্ষ খ. দুটি পক্ষ
গ. তিনটি পক্ষ ঘ. একাধিক পক্ষ
১১. ব্যবসা সংক্রান্ত দলিলপত্রের ভিত্তিতে
ক. লেনদেনসমূহ হিসাবভুক্ত করা হয়
খ. লেনদেনের ফলাফল যাচাই করা হয়
গ. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করা হয়
ঘ. ব্যবসায়ের লাভ-ক্ষতি নির্ণয় করা হয়
১২. হিসাব সমীকরণ হলো
ক. দায়= সম্পত্তি+স্বত্বাধিকার
খ. মূলধন= সম্পত্তি+দায়
গ. সম্পত্তি=দায়+স্বত্বাধিকার
ঘ. সম্পত্তি=দায়-স্বত্বাধিকার
১৩. প্রত্যেকটি ঘটনাই
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লেনদেন ঘ. লেনদেন নয়
১৪. চালান হলো একটি
ক. ডেবিট নোট
খ. ভাউচার
গ. ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল
ঘ. ক্যাশমেমো
১৫. রহমান অ্যান্ড কোং এর ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৫,০০,০০০ ও ২,০০,০০০ টাকা। ২০১৯ সালের সারা বছরে দায় কমেছে ১,০০,০০০ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে রহমান অ্যান্ড কোং এর স্বত্বাধিকারের পরিমাণ কত?
ক. ৪,০০,০০০ টাকা খ. ৬,০০,০০০ টাকা
গ. ৭,০০,০০০ টাকা ঘ. ৮,০০,০০০ টাকা
১৬. বাকিতে পণ্য বিক্রয় একটি
ক. আন্তঃলেনদেন খ. নগদ লেনদেন
গ. অদৃশ্য লেনদেন ঘ. বহিঃলেনদেন
১৭. সমীকরণটির উপাদানটি কি নির্দেশ করে?
ক. সম্পদ খ. মালিকানা স্বত্ব
গ. দায় ঘ. মুনাফা
১৮. জনাব ফয়সাল প্রতি কেজি ৪০ টাকা দরে ১,০০০ কেজি পণ্য ৪% বাট্টা বিক্রয় করলেন। এ ক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
ক. ৪০,০০০ টাকা খ. ৩৮,০০০ টাকা
গ. ৩৮,৪০০ টাকা ঘ. ৪১,৬০০ টাকা
১৯. করিম অ্যান্ড সন্সের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৩,০০,০০০ ও ১,২০,০০০ টাকা। ২০২০ সালে সারা বছরে সম্পত্তি বেড়েছে ৮০,০০০ টাকা এবং দায় কমেছে ৩০,০০০ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে করিম অ্যান্ড সন্সের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
ক. ৪,২০,০০০ টাকা খ. ২,৯০,০০০ টাকা
গ. ৩,১০,০০০ টাকা ঘ. ১,৮০,০০০ টাকা
২০. চালান তৈরি করা হয়
i. ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
ii. বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
iii. ব্যবসায়ের আয়-ব্যয় প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. ক
