নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০১:০৭ এএম

দ্বিতীয় অধ্যায় : নাগরিক ও নাগরিকতা

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১১. আত্মসংযম গুণটি দ্বারা

i. স্বাধীনভাবে মতামত প্রকাশ করা যায়

ii. গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়

iii. পক্ষপাতিত্ব করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i    খ. i ও ii     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১২. বিবেকবান নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো

i. রাষ্ট্রের প্রদত্ত অধিকার ভোগ করে

ii. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে

iii. অন্যায় কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৩. প্রত্যেক নাগরিককে যার ঊর্ধ্বে থাকতে হবে

i. দুর্নীতি            ii. স্বজনপ্রীতি     iii. পক্ষপাতিত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৪. গণতান্ত্রিক সফলতার জন্য খুব বেশি প্রয়োজন

i. বুদ্ধিমান নাগরিক   ii. বিবেকবান নাগরিক

iii. আত্মসংযমী নাগরিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৫. নাগরিকতার ক্ষেত্রে জন্মস্থাননীতি অনুসরণ করে

i. আমেরিকা ii. কানাডা iii. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জনাব ফারুকের ছেলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এক মার্কিন মেয়েকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।  সেখানে তার দুটি সন্তান জন্মগ্রহণ করে।

১৬. উদ্দীপকে উল্লিখিত জনাব ফারুকের সন্তানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?

ক. নাগরিকতা      খ. সুনাগরিক

গ. দ্বৈত নাগরিকতা           ঘ. অনুমোদন সূত্রে নাগরিকতা

১৭. সন্তান দুটির নাগরিকতা কীভাবে নির্ধারিত হবে?

ক. পূর্ণবয়স্ক হলে যেকোনো একটি রাষ্ট্রের নাগরিক হবে

খ. শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক হবে

গ. উভয় দেশের নাগরিক হিসেবে গণ্য হবে

ঘ. শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হবে

১৮. দ্বৈত নাগরিকতার সমাধান হয়

i. যখন সন্তান পূর্ণবয়স্ক হয় ii. যখন সন্তান শিক্ষিত হয়

iii. যখন সন্তান কোনো রাষ্ট্রের নাগরিক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জ্ঞান অর্জন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৯. তথ্য বলতে বুঝায়

i. কোন কর্তৃপক্ষের গঠন কাঠামো

ii. যেকোনো স্মারক, বই, নকশা

iii. বিজ্ঞপ্তি, দলিল, নমুনা, উপাত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii    গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উত্তর

১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত