চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই ’২০-মার্চ ’২১) পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪ দশমিক ১৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৬ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১ দশমিক ১৫ শতাংশ। সম্প্রতি প্রকাশিত কোম্পানির প্রথম ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময় সোনালি পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৮ পয়সা। কোম্পানিটির সর্বশেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮১ টাকা ৭৩ পয়সা, যা গত ৩০ জুন পর্যন্ত ছিল ৩০৭ টাকা ৮৮ পয়সা।
