চট্টগ্রামে আ জ ম নাছির

মাদ্রাসাছাত্রদের টাকায় হেফাজত নেতারা কোটিপতি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৬:২৫ এএম

মাদ্রাসাছাত্রদের টাকায় হেফাজত নেতারা কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ও থাকা-খাওয়ার নাম দিয়ে হেফাজতে ইসলামের নেতারা সরকার ও বিভিন্ন উৎস থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ হাতিয়ে নিয়েছেন। সেই অর্থের নামমাত্র পরিমাণ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খরচ করে। বাকি টাকা নিজেরা আত্মসাৎ করে কোটিপতি হয়েছেন। আজ একেকজন নেতার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা।

গতকাল মঙ্গলবার নগরীর দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর উদ্যোগে ওয়ার্ড এলাকার ১৫টি মসজিদের ৬৭ জন ইমাম, খতিব, মুয়াজ্জিন ও হাফেজে  কোরআনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত