সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদে গতকাল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। চেন্নাইয়ের বিপক্ষে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৭১ রান করে হায়দরাবাদ। শেষ ৫ ওভারে ৫৮ রান করে তারা। মাত্র ১০ বলে ২৬ করে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। জবাবে ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় মাহেন্দ্র সিং ধোনির দল। ঋতুরাজ গায়কোয়াড করেন ৭৫ রান। ৫৬ করেন ফ্যাফ ডু প্লেসি। আহমেদাবাদে আগে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ওয়ার্নার ৫৫ বলে ৫৭ করে আউট হন। জনি বেয়ারস্টো (৭) তেমন কিছু করতে পারেননি। তবে ওপেনিং জুটি ব্যর্থ হলেও দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন ওয়ার্নার এবং মনিশ পান্ডে (৬১)। ৪ বলে ১২ করে অপরাজিত ছিলেন কেদার। চেন্নাইয়ের লুনগি এনগিদি ২ উইকেট নেন।
×
