করোনার মতো ভয়াবহ অতিমারীতে বিপর্যস্ত গোটা ভারত। এরই মধ্যে চলছে আইপিএল। আজ আহমেদাবাদে দিল্লির বিপক্ষে সপ্তম ম্যাচ খেলবে কলকাতা। ৬ ম্যাচে মাত্র দুটি জয়ে চার পয়েন্ট পেয়েছে তারা। শেষ ম্যাচে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। ম্যাককালাম বলেছেন, ‘আমি জানি মানুষ কষ্টে আছে। অতিমারীর এই সময়ে শুধু ভারত নয় সারা বিশ্ব আক্রান্ত। এমন অবস্থায় আমরা সেই ধরনের ক্রিকেট খেলব যা মানুষকে আনন্দ দেবে।’
×
