বীমা নিয়ে কর্মশালা

ব্যাংকের মতো বীমা খাতে নজর দিতে হবে

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১০:৫৯ পিএম

ব্যাংক খাতকে সরকার যেভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে বীমা খাতকে সেভাবে পরিচালনা করতে হবে। তবেই দেশের অর্থনীতির গতি আরও এগিয়ে যাবে। সরকার এ খাত থেকে বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।

গতকাল বৃহস্পতিবার মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি আয়োজিত বীমা খাতের সাংবাদিকদের ভার্চুয়াল কর্মশালায় প্রধান আলোচক হিসেবে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ কথা বলেন।

আবু বকর সিদ্দিক বলেন, দেশে ব্যাংকের সংখ্যা ৬০টি। আর লাইফ ও নন-লাইফ কোম্পানির সংখ্যা ৮০টি। এটি মনিটরিংয়ের জন্য ছোট একটি নিয়ন্ত্রণ সংস্থা আছে। নিয়ন্ত্রণ সংস্থা যত বেশি সক্রিয় হবে তত বেশি বীমা কোম্পানিগুলো লাভবান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত