জয়ের পর আবার হার

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০১:৪৫ এএম

আগের ম্যাচেই জয়ে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন, ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট উপহার দিয়ে কেকেআর করোনায় বিপর্যস্ত মানুষদের আনন্দ দেবে। কিন্তু আহমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের কাছে গতকাল ৭ উইকেটে বিধ্বস্ত হয়েছে তারা। টানা চতুর্থ ম্যাচ সাকিব আল হাসানকে বাইরে রেখে খেলতে নামা কেকেআর প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করে। অধিনায়ক মরগ্যান গতকালও শূন্যতে আউট হন। সর্বোচ্চ ৪৫ রান করেন আন্দ্রে রাসেল। শুভমান গিল করেন ৪৩। কেকেআরের কাছে কঠিন হলেও দিল্লি রান তুলেছে অবলীলায়। প্রায় ১৪ ওভারে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন পৃথ্বি শ ও শিখর ধাওয়ান। ৪১ বলে ১১টি বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন পৃথ্বি। চেন্নাই, বেঙ্গালুরুর মতো দিল্লির জয় এখন ৫টি। তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত