‘ন্যায্য শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন’

আপডেট : ০১ মে ২০২১, ০৭:৫৭ পিএম

ঢালিউড সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, ‘শ্রমিক শ্রেণিকে মর্যাদা আর সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আমাদের। কারণ, তাদের অক্লান্ত পরিশ্রমেই ভালো থাকি আমরা; ভালো থাকে দেশ। তারাই আমাদের সত্যিকারের নায়ক। শ্রমিকদের ভালো রাখতে, তাদের ন্যায্য শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।’

উল্লেখ্য, শাকিব খান সর্বশেষ ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমায় কাজ করেন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত