কী সহায়তা আছে প্রধানমন্ত্রীর এসএমএসে

আপডেট : ০৩ মে ২০২১, ০২:৩৮ এএম

করোনা সংক্রমণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের সাড়ে ৩৬ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী এ অনুদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ভোলা, জয়পুরহাট ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

উদ্বোধনের পর থেকে পর্যায়ক্রমে ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ডের (ইএফটি) মাধ্যমে অর্থ সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। উদ্বোধনের পর থেকে ইতিমধ্যে সহায়তা উপকারভোগীদের অ্যাকাউন্টে যেতে শুরু করেছে। এ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রত্যেক উপকারভোগীর মোবাইলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি খুদে বার্তা (এসএমএস) যাচ্ছে। সেই বার্তায় যা বলা হয়েছে তা হলোÑ ‘করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধা মোকাবিলার লক্ষ্যে গত বছরের মতো আপনার পরিবারের জন্য ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করা হলো। ঈদ মোবারক।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত