ডিপিএল হচ্ছে ৩১ মে

আপডেট : ০৩ মে ২০২১, ০৩:৫৮ এএম

শঙ্কা ও বাধা দূরে ঠেলে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। বিসিবি জানিয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের এই লিগ ৩১ মে শুরু হবে। গত বছর করোনার কারণে লিগটি মাত্র ১ রাউন্ড পর স্থগিত হয়। সেই আসর শুরু হওয়ার কথা ছিল ৬ মে। কিন্তু করোনা পরিস্থিতি আবারও বাজে অবস্থায় গেলে গত ২৪ এপ্রিল লিগ চালানো সম্ভব না বলে জানিয়ে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে লিগ চালানোর অনুমতি দিয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত