আবার শুরু দারাজের সেলার মৈত্রী প্রোগ্রাম

আপডেট : ০৩ মে ২০২১, ০৫:৫৯ এএম

প্রথমবারের মতো ই-কমার্সে কার্যক্রম পরিচালিত করতে চাচ্ছেন, এমন আগ্রহী উদ্যোক্তাদের সহায়তা প্রদান করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। বৈশ্বিক সংকট চলাকালীন মূলধনের পরিমাণ, পণ্য বা গ্রাহক সংখ্যা নির্বিশেষে এর প্রত্যেক নতুন সহযোগীর সর্বাধিক আয় এবং অনলাইন ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে সব সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দারাজ বাংলাদেশ এই ‘সেলার মৈত্রী প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে।

নতুন বিক্রেতাদের অনুপ্রাণিত করতে উদ্যোক্তাদের বিশেষ কিছু সুবিধা প্রদানের মাধ্যমে দারাজ দ্বিতীয়বারের মতো এই কার্যক্রম শুরু করেছে। সুবিধার মধ্যে রয়েছে শূন্য শতাংশ কমিশন, সাপ্তাহিক পেমেন্ট, সাইন-আপের সময় বিনামূল্যে প্যাকেজিং ম্যাটেরিয়াল প্রদান ও নতুন বিক্রেতাদের জন্য ২৪ ঘণ্টার গ্যারান্টিসহ ভেরিফিকেশন। ক্যাম্পেইনটি চলতি বছরের ১ মে থেকে শুরু হতে যাচ্ছে। ৩০ দিনের জন্য শূন্য শতাংশ কমিশন পেতে বিক্রেতাদের একটি ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত