সুপ্রিম কোর্টের নির্দেশনা

জামিন আদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ল

আপডেট : ০৩ মে ২০২১, ০৬:৩২ এএম

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে সকল জামিন ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতার মেয়াদ আরও চার সপ্তাহ বেড়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘যে সকল মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে, সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ১৮ এপ্রিলের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী চার সপ্তাহ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।’ করোনাভাইরাসজনিত সৃষ্ট পরিস্থিতিতে এর আগে জামিন ও আদালতের সব ধরনের অন্তর্বর্তী আদেশের কার্যকারিতা আরও দুই দফায় মোট চার সপ্তাহ বাড়ানো হয়। গত ৪ এপ্রিল এবং পরে ১৮ এপ্রিল দুই সপ্তাহ করে জামিন ও আদেশের কার্যকারিতা বাড়ানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত