মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার ৪৫৩তম পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
শিল্পপতি সাফওয়ান চৌধুরী সিলেট চেম্বার অব কমার্স-এর সাবেক সভাপতি। বর্তমানে এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস, ফুলবাড়ি টি এস্টেটস, এম আহমেদ কোল্ড স্টোরেজ, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং, এম আহমেদ রিয়েল এস্টেটস, এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি
