এবার রোবটিক্স ইঞ্জিনিয়ার হয়ে টম হ্যাংকস

আপডেট : ০৪ মে ২০২১, ০৪:০৫ পিএম

গত বছর টম হ্যাংকস অভিনীত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক চলচ্চিত্র ‘গ্রেহাউন্ড’ মুক্তি পায় অ্যাপল প্লাস টিভিতে। দর্শক-সমালোচকেরা বেশ পছন্দও করেছিল।

এবার অভিনেতার আরেকটি ছবি প্রেক্ষাগৃহের বদলে আসছে একই ডিজিটাল প্ল্যাটফর্মে।

হলিউড রিপোর্টার জানায়, সাই-ফাই ধাঁচের ছবিটির নাম ‘ফিঞ্চ’, যদিও শুরুতে নাম ছিল ‘বায়োস’।

করোনা পরিস্থিতিতে বারবার পিছিয়ে আগস্টে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও এবার সরাসরি ল্যান্ড করছে দর্শকদের ডিভাইসে।

ছবিতে ফিঞ্চ নামের এক রোবটিক্স ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন হ্যাংকস। যে কিনা সৌর দুর্ঘটনায় বেঁচে যাওয়া অল্প কয়েকজন মানুষের একজন।

দশকজুড়ে ব্যাংকারে বসবাস করা ফিঞ্চের একমাত্র সঙ্গী কুকুর গুডইয়ার। পশ্চিম আমেরিকার কঠিন পরিবেশে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কারণে প্রিয় পোষ্য নিয়ে চিন্তায় পড়ে ফিঞ্চ। তখন অ্যান্ড্রয়েড-চালিত রবোট তৈরি করে। যার রয়েছে জীবন্ত মানুষের মতো আনন্দ ও বিস্ময়ের অনুভূতি। ফিঞ্চ নিশ্চিত হয় সে না থাকলেও ভালো থাকবে গুডইয়ার।

‘ফিঞ্চ’ পরিচালনা করেছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত মিগুয়েল সাপোচনিক। রবোটের চরিত্রে অভিনয় কেরছন কালেব ল্যান্ড্রি জোনস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত