ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ০৫ মে ২০২১, ১২:০৮ এএম

রোমো রউফ চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়া পর্ষদের ৪৫৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক রোমো রউফ চৌধুরী যুক্তরাজ্যের ডারহাম বি শ্ব বিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। উদ্যোক্তা হিসেবে তিনি ২৮ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র‌্যাংগস গ্রুপ ও সী ফিশার্স গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক।

বর্তমানে তিনি র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র‌্যাংকস এফসি প্রপার্টিজ, র‌্যানকন মোটরবাইকস ও র‌্যাংগস পেট্রোলিয়ামে। এ ছাড়া তিনি র‌্যানকন মোটরস, র‌্যাংগস লিমিটেড, র‌্যাংগস প্রপার্টিজ, র‌্যানকন অটোমোবাইলস, র‌্যাংকস টেলিকম, র‌্যানকন ইলেকট্রনিকসসহ ১৩টির মতো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত