এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া

আপডেট : ০৫ মে ২০২১, ১২:১১ এএম

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম আউলিয়া। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে গতকাল মঙ্গলবার তিনি এমডি হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। 

গোলাম আউলিয়া ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে দীর্ঘদিন শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে এএমডি হিসেবে যোগ দেন প্রিমিয়ার ব্যাংকে।  শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত