সরকারের কাছে ২২ কোটি টাকা চায় এফডিসি

আপডেট : ০৫ মে ২০২১, ০৭:২০ এএম

২২ কোটি টাকা ‘অনুদান’ চেয়ে সরকারের কাছে আবেদন করেছে এক দশক ধরে লোকসানের মুখে থাকা চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১২ কোটি টাকা এবং অবসরে যাওয়া ৭২ কর্মীর আনুতোষিক (গ্র্যাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা মেটাতে ১০ কোটি টাকা চেয়ে আবেদন করেছে স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি।

এফডিসি সূত্রে তারা আরও জানান, চলচ্চিত্রের শ্যুটিং কমে যাওয়া এবং অব্যবস্থাপনাসহ নানা জটিলতায় গত পাঁচ বছর ধরে আর্থিক সংকটের মুখে অনুদানের আশ্রয় নিয়েছে এক সময়ের লাভজনক প্রতিষ্ঠানটি। গত এপ্রিলের শুরুর দিকে আবেদনটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর্থিক সংকটের কারণে নিজস্ব অর্থায়নে বেতন পরিশোধ করতে না পারায় সরকারের কাছে অনুদান চেয়েছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা জানান, ২০০৫ সালের দিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কোনো কোনো বছর ৮০ লাখ টাকার মতো আয়কর দিয়েছে প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত