হেফাজতের সাবেক প্রচার সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২১, ০২:৫৭ এএম

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের একটি দল। গতকাল বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে তা-বের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলাম যে তা-ব চালিয়েছে তাতে জাকারিয়া নোমান ফয়জী ইন্ধন দিয়েছেন। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২৮ এপ্রিল রাতে নগরীর লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হারুন ইজহারকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের সময় হাটহাজারী থানায় আক্রমণ, ভাঙচুর, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত