যৌন হয়রানির প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর

আপডেট : ০৬ মে ২০২১, ০২:৫৮ এএম

জামালপুরের বকশীগঞ্জে এক নারীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করেছে বখাটেরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, উপজেলা সমাজসেবা অফিসের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতার উপকারভোগীদের ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার জন্য এক নারী কর্মী ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় খানপাড়া গ্রামের মিনাল খান নামে এক বখাটে ইউনিয়ন পরিষদে ঢুকে ওই নারীকে উত্ত্যক্ত করেন। এ বিষয়ে প্রতিবাদ করলে মিনাল কথা কাটাকাটি করে চলে যায়। এর কিছুক্ষণ পর লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা চালায় মিনাল। এসময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের একটি কম্পিউটার ভাঙচুর করে এবং মানবিক সহায়তা (জিআর) কার্যক্রমের কিছু নগদ টাকা লুটে নেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত