রিকশাওয়ালাকে মারধর গ্রেপ্তার সুলতান কারাগারে

আপডেট : ০৬ মে ২০২১, ০২:৫৮ এএম

রাজধানীর বংশালে রিকশাওয়ালাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার সুলতানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাকে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। বিষয়টি দেখতে পেয়ে পাশ থেকে লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করেন। ভিডিওটি দেখার পর অভিযুক্ত সুলতানকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। অভিযুক্ত সুলতান বংশালের একজন বাড়িওয়ালা বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত