আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগোলেন তামিম ইকবাল। এছাড়া এক ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টে ৯০ ও ৭৪* রান এবং দ্বিতীয় টেস্টে ৯২ ও ২৪ রানের কারণে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩০ থেকে ২৭তম স্থানে উঠে এসেছেন তামিম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি এবং দ্বিতীয় টেস্টে দুবার ৪০ রানের ইনিংস খেলা মুশফিক উঠেছেন ২১তম স্থানে। দেশের বাইরে প্রথম সেঞ্চুরির সঙ্গে ৪৯ ও ৩২ রান করা মুমিনুল জায়গা করেছেন ৩০ নম্বরে। বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন। শ্রীলঙ্কানদের মধ্যে দিমুথ করুনারত্নে অসাধারণ এক সিরিজ কাটিয়ে চার ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১১তম অবস্থানে। আর অভিষেকে অসাধারণ পারফর্ম করা প্রাভিন জয়াবিক্রমা এ সিরিজ দিয়েই উঠে এসেছেন সেরা ৫০ জন বোলারের মধ্যে (৪৮-এ)। ইন্টারনেট
×
