মো. জিয়াউর রহমান প্রাইম ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে যোগ দিয়েছেন।
২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক ও ঢাকা ব্যাংকে কাজ করেছেন। প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বিজ্ঞপ্তি
