আমরা সবসময় গরিব-দুস্থ মানুষের পাশে দাঁড়াব, আওয়ামী লীগ সবসময় দুস্থ-গরিব মানুষের জন্য ও জনকল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল দুপুরে নগরীর ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে দুস্থ-গরিব মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই মন্তব্য করেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস, ‘করোনার এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লাখ গরিব-দুস্থ পরিবারকে আড়াই হাজার টাকা করে অর্থ সহযোগিতা প্রদান করছেন। এ ধরনের সহযোগিতা সারা বিশ্বে বিরল। এরই ধারাবাহিকতায় গরিব-দুস্থ মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধ ও জাতির পিতার আদর্শকে ধারণ করে আমরাও সবসময় গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াব।’
